নাট্যোৎসবের উদ্বোধক মোশাররফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>* নাট্যোৎসব উদ্বোধন করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
* মোশাররফ করিম বলেন, ‘এ ধরনের সুযোগ খুব কম হয়।’

ময়মনসিংহ ভালুকার সুরভি সাংস্কৃতিক সংস্থা আয়োজিত নাট্যোৎসব উদ্বোধন করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই। আজ রোববার সন্ধ্যায় সংগঠনটি আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানে উদ্বোধন করেছেন এই দম্পতি।
জানা গেছে, সুরভি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত সংগঠনের শিল্পীদের পরিবেশনার পর মঞ্চস্থ হবে ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় রচিত ও আনিসুর রহমান পরিচালিত নাটক ‘অশ্রু দিয়ে লেখা’। এতে সংগঠনের শিল্পীরা অভিনয় করেছেন।
অনুষ্ঠানের উদ্বোধন করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এ ধরনের সুযোগ খুব কম হয়। স্থানীয় দলগুলোর উৎসাহ দিতেই এসেছি। সারা দেশে সংস্কৃতি ও নাট্যচর্চা বাড়ুক, এটাই চাই।’
অনুষ্ঠান উদ্বোধন শেষে আজ রাতেই ঢাকায় ফেরার কথা এই দম্পতির।