নান্দিকের ২৫ বছরে পাঁচ দিনের নাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নান্দিক নাট্যদল সিলেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ সোমবার সিলেটে শুরু হচ্ছে পাঁচ দিনের নাট্যোত্সব। নগরের রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে বিকেল পাঁচটায় উত্সবের উদ্বোধন হবে।
উত্সব উদ্যাপন কমিটির আহ্বায়ক সুপ্রিয় দেব জানান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নিমা রহমান ও সুদ্বীপ চক্রবর্তী উত্সবের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরই আয়োজক সংগঠন নান্দিক নাট্যদল সিলেটের পরিবেশনায় মঞ্চায়ন হবে নাটক তাহার নামটি রঞ্জনা। কাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়ন হবে পদাতিক সংসদের (টিএসসি) নাটক ম্যাকবেথ এবং বুধবার কালরাত্রি। আগামী বৃহস্পতিবার একই সময়ে ও স্থানে থাকবে জলের গানের পরিবেশনা। শুক্রবার নাট্যোত্সবের সমাপনী দিন সিলেটের ভাটি বাংলা নাট্যগোষ্ঠী পরিবেশন করবে নাটক গরিবের আর্তনাদ।