নিউইয়র্কে এক মঞ্চে রুনা-সাবিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা–সাবিনা
রুনা–সাবিনা

উপমহাদেশের সংগীতজগতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের ‘লাইভ কনসার্ট’ অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গত রোববার স্থানীয় সময় রাত আটটায় জ্যামাইকার ইয়র্ক কলেজ মিলনায়তনে ওই কনসার্ট শুরু হয়। কনসার্টের আয়োজক ছিল শোটাইম মিউজিক। প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি জানান, অনুষ্ঠানের প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমীন। সাবিনা তাঁর সুরেলা কণ্ঠে একে একে জনপ্রিয় ১৬টি গান পরিবেশন করেন। রাত পৌনে ১০টার দিকে মঞ্চে আসেন রুনা লায়লা। তিনি বাংলা আর উর্দুতে একাধিক গান গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতার মন কাড়েন। সবশেষে রুনা-সাবিনা এক মঞ্চে যৌথভাবে দুটি গান পরিবেশন করেন।