পঁচাত্তরে 'লালজমিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালজমিন নাটকে মোমেনা চৌধুরী
লালজমিন নাটকে মোমেনা চৌধুরী

শূন্যন রেপার্টরি থিয়েটারের লালজমিন নাটকের ৭৫তম প্রদর্শনী হবে কাল শুক্রবার, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। এর আগে আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে হবে এর ৭৪তম প্রদর্শনী। নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। তিনি বললেন, ‘এ বছরই লালজমিন নাটকের শততম প্রদর্শনীর পরিকল্পনা করা হচ্ছে। এর আগে আরও ২৪টি প্রদর্শনী করতে হবে। ব্যাপারটি একটু কঠিনই মনে হচ্ছে। তার পরও চেষ্টা করব।’
৭৫তম প্রদর্শনী নিয়ে মোমেনা বললেন, ‘ইচ্ছে ছিল এই প্রদর্শনী বড় আকারে আয়োজন করব। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হলো না।’
লালজমিন নাটকের নাট্যকার মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে তৈরি এই নাটকের প্রথম প্রদর্শনী হয় ২০১১ সালের ১৯ মে।