পঞ্চগড়ে 'পাখিদের বৈঠক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখিদের বৈঠক নাটকের দৃশ্য
পাখিদের বৈঠক নাটকের দৃশ্য

অসাধারণ একটি নাটক দেখলেন পঞ্চগড়ের দর্শকেরা। পঞ্চগড় শিল্পকলা একাডেমী মঞ্চে রোববার সন্ধ্যায় নাট্য সংগঠন ভূমিজ মঞ্চস্থ করল তাদের ১৭তম প্রযোজনা পাখিদের বৈঠক। নাটকটির কাহিিন নেওয়া হয়েছে ইরানি কবি ফরিদ আল-দীন আত্তারের কাব্য মাস্তিক-উত-তায়ির-এর (১১৭৭ খ্রিষ্টাব্দ) ছায়া অনুসরণে। পাখিদের নিয়ে মানুষের মুখে মুখে ছড়ানো লোককাহিিন আর কল্পনার সংমিশ্রণে গড়ে উঠেছে নাটকটির শরীর। আর তাতে আছে পাখিদের নিয়ে মানুষের দারুণ টুকরো টুকরো স্মৃতিময় ঘটনা। পাখিদের চোখে বিশ্বময় আলোড়িত রাজনৈতিক ঘটনাগুলো উঠে এসেছে নাটকটির বিভিন্ন দৃশ্যে। নাটকটির নির্মাণে জাদুকরি স্টাইল আর অভিনয়ে পঞ্চগড়ের পালাটিয়া রীতি ব্যবহার করা হয়েছে।
পাখিদের বৈঠক রচনা ও নির্মাণ করেছেন সরকার হায়দার। অভিনয় করেছেন নাসরীন আকতার, মোস্তাক আহমেদ, রাসেল রঞ্জু, ইব্রাহীম এলিন, আতিক রহমান। আবহ ও কণ্ঠ দিয়েছেন রইসউদ্দিন, আনোয়ার, রাসেল, সরকার হায়দার। ব্যবস্থাপনায় ছিলেন রুবিনা সরকার।