পথনাটক ‘অদৃশ্যতা’ আজ

থিয়েটার ও চলচ্চিত্রের শিল্পীদের সমন্বয়ে পথনাটক ‘অদৃশ্যতা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আজ প্রদর্শিত হবে থিয়েটার ও চলচ্চিত্রের শিল্পীদের সমন্বয়ে পথনাটক ‘অদৃশ্যতা’। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এটি রচনা করেছেন প্রশান্ত কুমার রায় এবং নির্দেশনায় কাদেরুজ্জামান কমল।

নির্দেশক কাদেরুজ্জামান কমল বলেন, ‘বর্তমান যে সভ্যতাকে আমরা সভ্যতা বলছি তা অনেকটা সংঘর্ষে ও সংকটে পরিপূর্ণ। এটা কী সভ্যতা নাকি শুধুই মরীচিকা নাকি ধ্বংসস্তূপ? প্রশ্নটা থেকে যায় ও উত্তর খোঁজার অপেক্ষায় অপেক্ষাকৃত কিছু মানুষ। মূলত এমন প্রসঙ্গ নিয়েই পথনাটক অদৃশ্যতা।’

নির্দেশক কাদেরুজ্জামান কমল

‘অদৃশ্যতা’র সেট ডিজাইন ও শিল্প নির্দেশনায় আছেন কিশোয়ার সাম্য। অভিনয়ে করেছেন কাজী নওশাবা আহমেদ, বৈশাখী ঘোষ, মিলটন চাকমা, কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, শ্রেয়শ্রী সরকার, স্বস্তিকা ভট্টাচার্য। সংগীতে পিংকি প্যাট্রিশিয়া চিরান, পোশাক পরিকল্পনায় নার্গিস সুলতানা, শ্যামলী দীক্ষিত, লাইট ডিজাইন করেছেন অমিত সাহা, প্রপসে নাফিস ইসলাম, নাহিদ।