পথনাটকের মৌসুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সংগ্রাম ও মুক্তির চেতনায় পথ চলে পথনাটক’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে ২৩তম নিয়মিত পথনাটক প্রদর্শনী। এর আয়োজন করছে পথনাটক পরিষদ। আজ শুক্রবার বিকেল চারটায় এর উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। আজ থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত প্রতি শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের সোনার বাংলা সাংস্কৃতিক বলয় মুক্তমঞ্চে পথনাটক প্রদর্শিত হবে।
উদ্বোধনী দিনের আলোচনা শেষে আজ পথনাটক পরিবেশন করবে নাট্যকুঞ্জ, গতি থিয়েটার, বর্ণালি থিয়েটার, কালের উচ্চারণ ও নাট্যদল। নিয়মিত প্রদর্শনীতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় অংশ নেবে। আয়োজনটি নিয়ে পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা বলেন, পথনাটকের জন্য এ মৌসুম সবচেয়ে নির্ভরযোগ্য। তাই এ সময়ই নিয়মিত প্রদর্শনীর জন্য উপযুক্ত।