পরীক্ষণ থিয়েটারে আজ হেফাজত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে জাতীয় নাট্যোৎসব। আজ সোমবার উৎসবের তৃতীয় দিন। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মঞ্চে আজ সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের নতুন নাটক ‘হেফাজত’। নাটকটি লিখেছেন হারুনর রশিদ এবং নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী।
পুলিশ হেফাজতে নেওয়া বিদেশ থেকে উদ্ধার করা শিশু ও নারীদের কথা, পাচার হয়ে যাওয়া নারীদের জীবনের নানা সুখ–দুঃখ এবং হেফাজতে নেওয়া মানুষগুলোর বিভিন্ন সমস্যা আর গল্প এ নাটকের মূল উপজীব্য। এখানে হেফাজতকারীদের জীবনও জড়িয়ে গেছে গল্পের প্রয়োজনে।
নাটকে অভিনয় করেছেন ফিরোজ হোসাইন, শ্যামল হাসান, কাজী শিলা, মঞ্জুরুল ইসলাম, মোতালেব হোসেন, নিপা শিল্পী, শুভ্রা, তন্বী, নিপা, প্রমুখ। সেট পরিকল্পনা করেছেন কিরীটী রঞ্জন বিশ্বাস, আলোক পরিকল্পনায় আছেন আমিনুর রহমান আযম, সংগীত পরিকল্পনায় শিশির রহমান ও মঞ্চ ব্যবস্থাপনায় মনির।