পর্দা নামল জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় জাতীয় শিশু কিশোর নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে উৎসবে অংশ নেওয়া শিশু কিশোরদের মাঝে অতিথিরা। ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় জাতীয় শিশু কিশোর নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে উৎসবে অংশ নেওয়া শিশু কিশোরদের মাঝে অতিথিরা। ছবি: প্রথম আলো

১৩ তম জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ২০১৬-র পর্দা নামল । ‘বিকশিত শিশু, আলোকিত আগামী’ এই স্লোগান সামনে রেখে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একডেমির সহযোগিতায় গত ৬ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছিল এই উৎসবের। ওই দিন থেকে আজ সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হলো এবং সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন হলে ৭ দিনব্যাপী উৎসবে সারা দেশের প্রায় ৬৫টি শিশু-কিশোর নাট্যদল অংশগ্রহণ করে। প্রতিদিন সন্ধ্যায় তিনটি হলে নাটক প্রদর্শিত। প্রতিদিনের প্রদর্শনীর পর্বে অংশগ্রহণকারী দলের শিল্পীরা পরিবেশন করে একক অভিনয়। এ ছাড়াও প্রতিদিনের নাটক শেষে প্রতিটি দলের একজন নির্বাচিত নাট্যকর্মীকে দেওয়া হয় ‘মঞ্চকুঁড়ি পদক ২০১৬ ’।

শেষ দিন জাতীয় নাট্যশালায় পরিবেশিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের একটি পরিবেশনা। ছবি: মাসুম আলী
শেষ দিন জাতীয় নাট্যশালায় পরিবেশিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের একটি পরিবেশনা। ছবি: মাসুম আলী

আজ সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ এবং সভাপতিত্ব করেন পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। সমাপনী অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি পরিবেশিত হয় বিভিন্ন শিশু কিশোর সাংস্কৃতিক দলের নৃত্য ও সংগীত পরিবেশনা।
উৎসবের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের পর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবল ওপিএফডিএ-ভিটিসির ‘আলোর মুক্তি’ (নৃত্যনাট্য), পিপলস লিট্ল থিয়েটার, ঢাকার ‘ডাকঘর’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ‘পাপেট ও মাপেট’ নাটকগুলি মঞ্চস্থ হয়। এ ছাড়া পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে দিনাজপুর রিপার্টরী থিয়েটার, দিনাজপুরের ‘অন্তরায়’, অ আ ক খ, বগুড়ার ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’, সোনালী শিশু থিয়েটার, দিনাজপুরের ‘খ্যাতির বিড়ম্বনা’, স্টুডিও থিয়েটার হলে নন্দন শিশু নাট্যদল, গাজীপুরের ‘দোলনা থেকে কবর’, রংপুর শিশুনাট্য কেন্দ্র রংপুরের ‘সুখ রাজ্য’ এবং আমাদের থিয়েটার, দিনাজপুরের ‘মানুষ হওয়ার মন্ত্র’ এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার, পঞ্চগড়ের ‘কবি’ নাটকগুলো প্রদর্শিত হয়।