পাঁচ নির্দেশকের চারটি নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সেলিম আল দীনের জন্মদিন ১৮ আগস্ট। কথা ছিল চলতি বছরের এই দিনে উৎসব আয়োজন করবে ঢাকা থিয়েটার। উৎসবে সেলিম আল দীনের লেখা চারটি নতুন নাটক মঞ্চে আনা হবে। তখন তা সম্ভব হয়নি। আয়োজকদের পক্ষ থেকে ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘একই দলের একসঙ্গে চারটি নাটক মঞ্চে আসছে, এটা মোটেই খুব সহজ কোনো ব্যাপার নয়। আমরা এই নবীন নির্দেশকদের আরেকটু সময় দিতে চেয়েছি, যাতে কাজগুলো খুব ভালো হয়।’
এবার আয়োজন করা হচ্ছে ‘সেলিম আল দীন উৎসব ২০১৪’। ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে হবে এই উৎসব। পাশাপাশি পরীক্ষণ থিয়েটার হলের লবিতে চলবে শিল্পী দিলারা বেগম জলির ‘বয়ন বয়ান’ শীর্ষক স্থপনা শিল্পকর্ম প্রদর্শনী।
নবীন পাঁচজন নির্দেশক হলেন এশা ইউসুফ, ওয়াসিম আহমেদ, সাজ্জাদ রাজীব, সামিউন জাহান ও রুবাইয়াৎ আহমেদ। নাটকগুলোর নাম গল্প নিয়ে গল্প, অমৃত উপাখ্যান, ইতি পত্রমিতা ও ঊষা উৎসব। এর মধ্যে অমৃত উপাখ্যান নাটকটি যৌথভাবে নির্দেশনা দিয়েছেন ওয়াসিম আহমেদ ও সাজ্জাদ রাজীব।
উৎসব উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, কামাল বায়েজিদ।