পেলেন চার নাট্যশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মণিপুরি থিয়েটার সম্মাননা’ পেয়েছেন নাট্যশিল্পী তমালিকা কর্মকার, রোজী সিদ্দিকী, ত্রপা মজুমদার ও সামিনা লুৎফা নিত্রা। মণিপুরি থিয়েটারের কহে বীরাঙ্গনা নাটকের ৫০তম প্রদর্শনী উপলক্ষে এই সম্মাননা জানানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। এ সময় চার নাট্যশিল্পীকে সম্মাননা স্মারক হিসেবে পরিয়ে দেওয়া হয় মণিপুরি উত্তরীয়।
মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে নাটকটির রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। নাটকটিতে একক অভিনয় করেন জ্যোতি সিনহা। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০১০ সালে।