পোড়ামাটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে পদাতিক নাট্য সংসদের নাটক পোড়ামাটি। এটি এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। বাবুল বিশ্বাসের রচনায় এবং আইরিন পারভীনের নির্দেশনায় এ নাটক পদাতিকের ৩১তম প্রযোজনা। সন্ধ্যা ছয়টায় পোড়ামাটির উদ্বোধন করবেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের চার সদস্য। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের উপহাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।