প্রয়াত নাট্যকর্মীদের স্মরণে 'বোধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বোধ’ নাটকের দৃশ্য
‘বোধ’ নাটকের দৃশ্য

অকালপ্রয়াত চার নাটকর্মীকে স্মরণ করে ‘বোধ’ নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে সংলাপ গ্রুপ থিয়েটার। এ উপলক্ষে আগামী ১০ মার্চ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে থাকবে স্মৃতিচারণ ‘স্মৃতিতে অম্লান’ ও সন্ধ্যায় ‘বোধ’ নাটকের প্রদর্শনী।

যাদের স্মরণে প্রদর্শনী, প্রয়াত সেই চার নাট্যকর্মীরা হলেন ভাস্কর নাট্যদলের মেহেদী হাসান, সংলাপ গ্রুপ থিয়েটারের জসিম উদ্দিন, মুক্তমঞ্চ থিয়েটারের মো. রফিকুল ইসলাম এবং অপেরা নাট্যদলের অপু আমান। অনুষ্ঠানে তাঁদের নিয়ে স্মৃতিচারণ করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান এবং প্রয়াত নাট্যকর্মীদের সহকর্মীরা।
‘বোধ’ সংলাপ গ্রুপ থিয়েটারের ২৬তম প্রযোজনা। মুন্সী প্রেম চাঁদের গল্প অবলম্বনে নতুন নাটক ‘বোধ’-এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস এবং নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটি দেখা যাবে।