বইয়ের 'জলপুত্র' আসছে মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলপুত্র’ নাটকের মহড়ার দৃশ্য
‘জলপুত্র’ নাটকের মহড়ার দৃশ্য

কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের প্রথম উপন্যাস ‘জলপুত্র’ আসছে মঞ্চে। আগামীকাল এটি মঞ্চস্থ করবে বেঙ্গল থিয়েটার। এরই মধ্যে মহড়া শেষ করে মঞ্চে ওঠার অপেক্ষায় আছে এই দলের সদস্যরা। অল্প বয়সী বেঙ্গল থিয়েটারেরও প্রথম মঞ্চায়ন ‘জলপুত্র’।

একই নামের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক। আর নাটকটির নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল। নির্দেশক হাসান রেজাউল জানান, জেলেরা প্রান্তজন। তাদের নিয়ে আমরা কাজ করতে পারছি এটাই আনন্দের। নাটকটিতে একজন নারীর সংগ্রামশীল জীবন কথনের পাশাপাশি শোষণের হাত থেকে বাঁচার জন্য জলপুত্রদের প্রতিবাদী হয়ে উঠার চিত্র তুলে ধরা হয়েছে। নতুন দল হিসেবে নবীন নাট্যকর্মীদের আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার।’

‘জলপুত্র’ নাটকের মহড়ার দৃশ্য
‘জলপুত্র’ নাটকের মহড়ার দৃশ্য


জলপুত্র নাটকে অভিনয় করেছেন তাহমিনা, সিনথিয়া, প্রিয়ন্তী, রাসেল, হাবিব, আকাশ, রাজীব, সজিব, উজ্জ্বল, তোফায়েল, সাবিব, অর্থী, রকি, খাদিজা, রাশেদুল, প্রতিভা, জিসান, রবিন, শাহিন, জিয়া ও রেজাউল প্রমুখ।
নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা সাতটায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
উল্লেখ্য, সমুদ্রভিত্তিক জেলে সম্প্রদায়দের নিয়ে হরিশংকর ‘জলপুত্র’ উপন্যাসটি লেখেন ৫৪ বছর বয়সে। এটি তাঁর প্রথম উপন্যাস।

‘জলপুত্র’ নাটকের মহড়ার দৃশ্য
‘জলপুত্র’ নাটকের মহড়ার দৃশ্য