বগুড়ায় আজ চিত্রাঙ্গদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুররাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে, তাঁর বংশে শুধু ছেলে সন্তানই জন্ম নেবে। তারপরেও জন্ম হলো চিত্রাঙ্গদার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর এ নৃত্যনাট্যের কাহিনি প্রায় সবারই জানা। বগুড়ার ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’ মঞ্চে আনছে এ নৃত্যনাট্যটি।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে মঞ্চস্থ হবে দলটির দশম এ প্রযোজনাটি। এর আগে তবলাশিল্পী এনামুল হককে দেওয়া হবে সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ নৃত্য নির্দেশনা দিয়েছেন আব্দুস সামাদ ও নাট্য নির্দেশনা দিয়েছেন লায়ন আব্দুল মোবিন।