বগুড়ায় সেলিম আল দীনের জন্মজয়ন্তী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় পালিত হলো সেলিম আল দীনের ৬৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে গত মঙ্গলবার শহরের শহীদ টিটু মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাট্যজন মিলনমেলা, কবিতা ও গানে গানে স্মরণ, সেলিম আল দীনের নাট্যভাবনা ও কর্মময় নাট্যজীবন নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠান এবং নাটক মঞ্চায়িত হয়।
সেলিম আল দীন পাঠশালা, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ভোর হলো এবং বগুড়া থিয়েটার যৌথভাবে জন্মজয়ন্তী পালন করে। সন্ধ্যায় মঞ্চায়িত হয় নাটক দ্রোহ। নাট্যকার তৌফিক হাসান এই নাটক রচনায় সেলিম আল দীনের বর্ণনাত্মক আদর্শিক ধারা অনুসরণ করেন। নাটকটির নির্দেশনাও দেন তিনি। বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের শিল্পীরা এ নাটকে অভিনয় করেন।