বছর শুরুর দিনে 'বন্দুকযুদ্ধ' ও 'গাধার হাট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গাধার হাট’ নাটকের একটি দৃশ্য
‘গাধার হাট’ নাটকের একটি দৃশ্য

নতুন বছরে কত নতুন পরিকল্পনাই না থাকে একেক জনের। পুরো বছর না হোক, অন্তত বছরের প্রথম দিনটিকে নিয়ে আলাদাভাবে কিছু না কিছু ভাবনা তো থাকেই। যারা মঞ্চ নাটকের নিয়মিত দর্শক, তাঁদের জন্য এবারের বছরের প্রথমদিনটি হতে পার বিশেষ। নাট্য দল নাট্যকেন্দ্র তাঁদের দুই নতুন আলোচিত প্রযোজনা ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’ নাটকের মঞ্চায়ন করতে যাচ্ছে বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি।
এ বছরের সেপ্টেম্বর মাসে প্রথম মঞ্চে উঠেছিল নাট্যকেন্দ্রের দুটি নাটক— ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’। আলফ্রেড ফারাগের ‘দ্য ট্র্যাপ’ অবলম্বনে নাটক ‘বন্দুকযুদ্ধ’ নাট্যকেন্দ্রের ১৩ তম প্রযোজনা।
অন্যদিকে, নাট্যকেন্দ্রের ১৪ তম প্রযোজনা ‘গাধার হাট’ তৌফিক আল হাকিমের ‘দ্য ডঙ্কি মার্কেট’ থেকে রূপান্তর করা হয়েছে। দুটি নাটকেরই রূপান্তর ও নির্দেশনায় আছেন তারিক আনাম খান। মঞ্চায়নের পর থেকেই নানাভাবে আলোচিত হয়ে আসছে এই নতুন প্রযোজনা দুটি।
নাট্যকেন্দ্রের এই নাটক দুটির এবারের মঞ্চায়ন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায়।