বন্ড হয়ে ফিরবেন ক্রেগ!

সবে শেষে হলো শেক্সপিয়ারের ওথেলো মঞ্চ নাটকটি। নাটকের ভিলেন চরিত্র ইয়াগোরূপে দেখা গেল ডেনিয়েল ক্রেগকে। এর আগে জেমস বন্ডরূপে আর পর্দায় দেখা দেবেন না, দরকার হলে কাচের টুকরো দিয়ে হাতের কবজি কেটে ফেলবেন—এমন মন্তব্য করে হয়েছিলেন আলোচিত। সেজন্যই মঞ্চ নাটকে ঝুঁকলেন তিনি? যখন দর্শকের মনে এমন প্রশ্ন, তখনই সুর পাল্টালেন ক্রেগ! জানা গেল, আবারও নাকি তিনি ফিরবেন জেমস বন্ডরূপে।
অবশ্য তাঁকে বন্ড সিরিজে আবারও অভিনয়ের জন্য রাজি করাতে মূল তদবিরটি করেছেন প্রযোজক বারবারা ব্রকোলি। ওথেলো নাটকটিও প্রযোজনা করেছেন বারবারা। তাঁরই কাছের এক সূত্র সম্প্রতি জানাল, জেমস বন্ডের পরবর্তী ছবি বন্ড ২৫-এ ক্রেগ আবারও আসছেন দুর্দান্ত ব্রিটিশ এজেন্ট হিসেবে। তবে তিনি শুধু একটি ছবির জন্য রাজি করিয়েছেন ক্রেগকে।
ডেনিয়েল ক্রেগকে সবশেষ বন্ডরূপে দেখা গেছে স্পেক্টর ছবিতে, ২০১৫ সালে। সূত্র: এস শোবিজ