বর্তমান সময়ের চিত্র 'এন্তারনেট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বসে গত মঙ্গলবার সন্ধ্যায় মলয় ভৌমিকের এন্তারনেট নাটকটি দেখছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। নাটক শেষে বললেন ‘সময়োচিত। বর্তমান সময়ের ভেতরটাকে নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে।’
সময় ও চলমান জীবনের ওপর বৈশ্বিক নানা কিছু নিরন্তর ক্রিয়াশীল। এর সঙ্গে যুক্ত হয় স্থানীয় সব স্বার্থ-উপাদান। এই নিরিখে বিচার করলে বর্তমান গভীর সংকটের তলার দিককার একধরনের চিত্র মেলে। এমন কিছু খণ্ডচিত্রের সমাহার এন্তারনেট।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসি চক্রবর্তী, তানজিদা নাহার, সাজ্জাদ হোসেন, খাইরুল ইসলাম, তানভির অর্ক প্রমুখ। নৃত্য নির্দেশনায় ছিলেন ল্যাডলী মোহন মৈত্র, মঞ্চ—কনক কুমার পাঠক ও মনির উদ্দিন টভেল, সংগীত—শৌভিক রায় শিমুল ও শিলাদিত্য বৈরাগী, আলো—আল জাবির এবং নাটকটি প্রযোজনা করেছেন এস এম আবু বকর।