বাংলা ও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষার নাটক 'ইঙাল আঁধার পালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইঙাল আঁধার পালা’ একটি দৃশ্য ফাইল ছবি
‘ইঙাল আঁধার পালা’ একটি দৃশ্য ফাইল ছবি

মণিপুরি থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক ‘ইঙাল আঁধার পালা। এটি বাংলা ও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষার নাটক। প্রেম সিংহ নামের একজন মণিপুরি মৃদঙ্গ-বাদকের করুণ গল্প নিয়ে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। মণিপুরি থিয়েটার আয়োজিত চলমান নাট্যমেলায় আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে নাটক ‘ইঙাল আঁধার পালা’। 

মণিপুরি থিয়েটার প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। নাটকটিতে অভিনয় করবেন জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, শুকলা সিনহা, রাখী সিনহা, সুনীল সিংহ, সুশান্ত সিংহ, উজ্জ্বল সিংহ, বিধান সিংহ, দিপু সিংহ ও সমরজিৎ সিংহ। সংগীতে রয়েছেন শর্মিলা সিনহা। বাদ্যে রয়েছেন বাবুচাঁন সিংহ।
প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন মণিপুরি থিয়েটার। ‘বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে—এই স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও থিয়েটার ‘নটমণ্ডপ’ এ চলছে মাসব্যাপী নাট্যমেলা।
মাসব্যাপী নাট্যমেলায় মূলত সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধারাবাহিকভাবে নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে।