বাংলাদেশের গল্প নিয়ে 'যমুনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নাটকের মঞ্চায়ন আজ নাটমণ্ডলে
যমুনা নাটকের মঞ্চায়ন আজ নাটমণ্ডলে

মুক্তিযোদ্ধা এক নারীর জীবনী। মুক্তিযুদ্ধের পরই শুরু হয় তাঁর ব্যক্তিগত জীবনের যুদ্ধ। সমাজের দিকে তাকিয়ে ভীষণ দ্বিধায় কুঁকড়ে থাকেন তিনি। অতীত যেন শিকলের মতো আঁকড়ে রাখে তাঁকে। যেন ফেলনা হয়ে পড়বেন তিনি, এমনই আশঙ্কা। প্রতিশ্রুতি ভঙ্গের দায় এড়াতে তিনি থেমে থাকতে পারেন না। ফেলে দেওয়া সব জিনিস দিয়ে ভাস্কর্য বানিয়ে সেগুলোকে মূর্ত করে তোলেন তিনি। শিল্পগুলো কথা বলে ওঠে তাঁর হাতের স্পর্শে।
বাংলাদেশের একজন ভাস্কর ও মুক্তিযোদ্ধা নারীর ব্যক্তিগত লড়াই এবং বেঁচে থাকার গল্প নিয়ে নাটক যমুনা। প্রথমবারের মতো এসেছে ঢাকার মঞ্চে। আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে রয়েছে নাটকটির প্রদর্শনী। তা ছাড়া ১১ ও ১২ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলেও যমুনার মঞ্চায়ন হবে। ২০১২ সাল থেকে নাটকটি অক্সফোর্ড, বার্মিংহাম ও লন্ডনের দর্শকদের দেখিয়েছে অক্সফোর্ড শহরের নাটকের দল থিয়েটার ফোকস।
ঢাকার নাট্যদল দেশ নাটক ও বটতলার আমন্ত্রণে এবং যৌথ উদ্যোগে ঢাকায় মঞ্চস্থ হচ্ছে ইংরেজি ভাষার নাটক যমুনা।
সব কটি প্রদর্শনীর সময় সন্ধ্যা সাড়ে ছয়টা।
যমুনা নিয়ে থিয়েটার ফোকসের সভাপতি মাসুম রেজার জানান, এটি ইংল্যান্ডের মূলধারার একটি নাটক। তবে গল্প বাংলাদেশের। লন্ডনের ব্রিটিশ আর্ট কাউন্সিল ইউকের অর্থায়নে নাটকটি সে দেশে দেখানো হয়েছে। এটি রচনা করেছেন সেলিনা শেলী। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিনা শেলী, মাঞ্জুরুল হুসাইন, অদিতা হাসান, নোলক, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ ও সোমা। মাসুম রেজা জানান, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর শিল্পকর্ম ও জীবন এ নাটকের মূল উপজীব্য।