বিজয় উৎসবে কলকাতায় 'মহাজনের নাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’-এর একটি দৃশ্য ফাইল ছবি
সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’-এর একটি দৃশ্য ফাইল ছবি

বাউল শাহ আব্দুল করিমের জীবন, সংগীত ও দর্শন নিয়ে সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’। নাটকটি লিখেছেন শাকুর মজিদ। আর নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। গান আর কথামালার সমাহারে আলোচিত নাটকটি এবার মঞ্চস্থ হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে।

সুবচন নাট্য সংসদের প্রধান আহমেদ গিয়াস প্রথম আলোকে বলেন, ১৫ ডিসেম্বর কলকাতার বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে নেতাজি ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী বাংলাদেশের বিজয় উৎসব শুরু হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৭ ডিসেম্বর তাঁর নেতৃত্বে ৩০ সদস্যের দল নিয়ে কলকাতায় যাচ্ছে সুবচন নাট্য সংসদ। নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসবের চতুর্থ দিন ১৮ ডিসেম্বর সুবচনের জনপ্রিয় নাটক ‘মহাজনের নাও’-এর ১০২তম প্রদর্শনী পূর্ণ হবে।
এ ছাড়া কলকাতার নাটকের দল অনিকের আমন্ত্রণে গঙ্গা যমুনা নাট্য উৎসবে ২০ ডিসেম্বর চব্বিশ পরগনা জেলার বিরাতিতে ‘মহাজনের নাও’ নাটকের আর একটি প্রদর্শনী করে ২১ ডিসেম্বর ঢাকায় ফিরবে সুবচন।