ভারতে 'তির্যক নাট্যমেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্তকরবী নাটকের দৃশ্য
রক্তকরবী নাটকের দৃশ্য

চট্টগ্রামের তির্যক নাট্যদল এ বছর চল্লিশ পেরোল। এ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে দলটি। চট্টগ্রাম, ঢাকা ও দেশের বাইরে মোট চারটি নাট্যমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এ আয়োজনের অংশ হিসেবেই আজ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ভারতের বহরমপুরে আয়োিজত হচ্ছে ‘তির্যক নাট্যমেলা’।
ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরের রবীন্দ্রসদনে ‘নাটকে চট্টগ্রাম’ শিরোনামে এ উৎসবটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে নাট্যমেলা। নাট্য প্রদর্শনীর পাশাপাশি মুক্তমঞ্চে তির্যকের শিল্পীরা চট্টগ্রামের লোকগান পরিবেশন করবেন।
বহরমপুরের নাট্যদল ঋত্বিকের সহযোগিতায় পশ্চিমবঙ্গে এই নাট্যমেলার আয়োজন করছে তির্যক। ঋত্বিক নাট্যদলটিও এ বছর তাদের ৩৫তম বর্ষপূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। নাট্যমেলার উদ্বোধনী দিন অর্থাৎ আজ মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, দ্বিতীয় দিন সফোক্লিসের গ্রিক ট্র্যাজেডি ইডিপাস ও ২৫ জানুয়ারি মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন। এর আগে গত বছরের ২৪ থেকে ২৭ ডিসেম্বর চট্টগ্রামে তির্যক তাদের প্রথম নাট্যমেলার আয়োজন করে।