ভারতের নাট্যোত্সবে স্বপ্নদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে ভারতের রাষ্ট্রীয় নাট্যোত্সব ‘ভারত রঙ মহোত্সব’। এতে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেেশর স্বপ্নদলের প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’।
ভারত সরকারের পক্ষে ‘ভারত রঙ মহোত্সব’-এর আয়োজন করছে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)। বিভিন্ন দেশ থেকে পাঁচ শর বেশি নাট্যদল তাদের প্রযোজনা জমা দিয়েছিল উৎসবের প্রথম ধাপে। পরে সেখান থেকে ভারতের ৪৪টি ও অন্যান্য দেশের ১২টি প্রযোজনা উৎসবের মূল আসরে পরিবেশনার জন্য বাছাই করা হয়। ‘১৭তম ভারত রঙ মহোত্সব’ শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। আগামী ২ ফেব্রুয়ারি দিল্লির অভিমঞ্চে ‘ত্রিংশ শতাব্দী’-র মঞ্চায়ন হবে।
এ ছাড়া কলকাতায় প্রাচ্য নাট্যদল আয়োজিত পশ্চিমবঙ্গের খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রকে উত্সর্গ করে আয়োজিত ‘বাঙলা নাটকের
উত্সব’-এর উদ্বোধনী পরিবেশনা হিসেবেও আমন্ত্রিত হয়েছে স্বপ্নদলের আরও একটি প্রযোজনা ‘স্পার্টাকাস’। দুটি প্রযোজনারই নির্দেশনা
দিয়েছেন জাহিদ রিপন।