ভারতের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যনাট্য শাপমোচন–এ কস্তুরী
নৃত্যনাট্য শাপমোচন–এ কস্তুরী

ভারতের বহরমপুরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ‘বহরমপুর কলাক্ষেত্র আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ২০১৬’। এতে অংশ নিচ্ছে ভারত ও বাংলাদেশের একাধিক সাংস্কৃতিক দল। বাংলাদেশ থেকে উৎসবে অংশ নিতে গতকাল ঢাকা ছাড়েন বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি দল, সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা ও পল্লবী ডান্স সেন্টারের শিল্পীরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির দলটি উৎসবে মঞ্চায়ন করবে শওকত ওসমানের গল্প অবলম্বনে মোহাম্মদ বারী নির্দেশিত নাটক বাঁধ। অন্যদিকে, পল্লবী ডান্স সেন্টার উৎসবে তাঁদের নৃত্যনাট্য শাপমোচন নিয়ে যাচ্ছে। শাপমোচন পরিচালনা করেছেন মিনু হক। নৃত্যনাট্যে অংশ নেবেন কস্তুরী মুখার্জি, অনিক বোস, সালমা বেগম ও শহীদুল ইসলাম। নৃত্যনাট্যের ব্যাপারে জানতে কথা হয় শিল্পী মিনু হকের সঙ্গে। তিনি বলেন, ৬ আগস্ট উৎসবে মঞ্চায়িত হবে তাঁদের নৃত্যনাট্যটি। ১৪ সদস্যের দলটি নিয়ে মিনু হক দেশে ফিরবেন ৮ আগস্ট। অন্যদিকে, শিল্পকলা একাডেমির প্রযোজনা বাঁধ উৎসবে মঞ্চায়িত হবে আজ। দুই বছর বিরতির পর গত ৩১ জুলাই এ নাটকটির পুনর্মঞ্চায়ন হয় ঢাকার মঞ্চে।