মঞ্চশিল্পীদের সহায়তায় নাট্য প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন মঞ্চের নাট্যশিল্পীদের চিকিত্সা সহায়তার জন্য একটি তহবিল গঠন করেছে। নিয়মিত নাটক প্রদর্শনের মধ্য দিয়ে এ তহবিলে শিল্পীদের জন্য জমা হবে অর্থ। এ মাস থেকেই শুরু হচ্ছে অর্থ সংগ্রহের কাজ। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক শিবানী সুন্দরী মঞ্চায়নের মধ্য দিয়ে কার্যক্রমটি শুরু হচ্ছে।

শিবানী সুন্দরী রচনা করেছেন সালাম সাকলাইন এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন তাদের নতুন এই উদ্যোগের অংশ হিসেবে জুলাই ও আগস্ট মাসে চারটি নাটক মঞ্চায়ন করবে। ফেডারেশন সূত্র বলছে, ‘আমরা মনে করি, প্রত্যেক মঞ্চশিল্পীই আমাদের স্বজন। দুঃসময়ে আমরা একে অন্যের পাশে দাঁড়াতে চাই। এই মানবিক আর্তি থেকেই মঞ্চশিল্পীদের চিকিত্সা সহায়তায় তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’