মঞ্চে আসছে কনডেমড সেল

নাটকের দল প্রাঙ্গনেমোর ভাষার মাস ফেব্রুয়ারির ১২ তারিখ মঞ্চে আনে নতুন নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় নতুন এ নাটকের প্রথম প্রদর্শনীর দেড় মাস পর প্রাঙ্গণেমোর আবারও মঞ্চে আনছে নতুন নাটক। ১ এপ্রিল শুক্রবার মঞ্চে আসছে ‘কনডেমড সেল’।
অনন্ত হিরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় নতুন এ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। ‘কনডেমড সেল’ প্রাঙ্গণেমোর নাট্যদলের ১০ম প্রযোজনা।
নাটকের নির্দেশক ও লেখক জানান, নাটকের সকল ঘটনা প্রবাহ সংগঠিত হবে কারা অভ্যন্তরে ‘কনডেমড সেল’-এ। কারা বিধি বা রীতি অনুযায়ী যেখানে শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদীরা থাকে।
নতুন এ নাটকে ঘটনাপ্রবাহ এবং সকল চরিত্র কাল্পনিক। পাশাপাশি এখানে আছে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের আগে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষÿ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী নির্যাতন হয়েছিল, তার কিছু খন্ড চিত্র। এর বাইরে নাটকের ঘটনা পরম্পরা বয়ে নিয়ে যায় যে সকল চরিত্রসমূহ তারা সকলেই কাল্পনিক।
‘কনডেমড সেল’ নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ প্রমুখ।