মঞ্চে উঠবে সৈয়দ হকের 'চম্পাবতী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে প্রাচ্যনাট স্কুলের মহড়া
চলছে প্রাচ্যনাট স্কুলের মহড়া

দল থেকে বিচ্ছিন্ন হতে হলো বেদের মেয়ে চম্পাবতীকে। শুষে নিতে হলো সাপের বিষ। সে এক আত্মঘাতী প্রেমের গল্প। মঞ্চে একে তুলে আনবেন প্রাচ্যনাটের শিক্ষার্থীরা।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রদর্শনী। সেদিন প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৩১তম ব্যাচের সনদ বিতরণ এবং সমাপনী প্রযোজনা মঞ্চায়ন। অতিথি থাকবেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং প্রয়াত সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক। কবি জসীমউদ্‌দীনের ‘বেদের মেয়ে’ অবলম্বনে ‘চম্পাবতী’ নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন রন্তিক বিপু।
নির্দেশক জানান, চম্পাবতীকে শুধু আত্মঘাতী প্রেমিকা হিসেবে দেখাননি তাঁরা, বরং রাধা, বেহুলা, মহুয়ার মতো ঐতিহ্যের বাহক হিসেবে দেখাতে চেয়েছেন। এক দৃশ্যে তাই সংযোজন করা হয়েছে স্বপ্নদৃশ্য।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নোভাইরা রহমান, তৃপ্তি রানী মণ্ডল, মো. সাইফুল ইসলাম মণ্ডল, আলী উম্মুল, মেহেদী হাসান, রিফাত খান, অনন্যা গোস্বামী, আফরোজা ইয়াসমীন, নাফিসা ফেরদৌস, মৌসুমি আক্তার, জোহরা ফেরদৌস, শাহানা আক্তার, অমিতাভ রায়, রাজীব চন্দ্র, অরূপ ভৌমিক, মো. রফিকুল ইসলাম, মো. সৈকত আহমেদ, শফি কালাম, নাইমুল আলম, আবু সালেহ, শেখ সজীব ইসলাম, সজীব চন্দ্র সরকার, রিসাত, ইমরান হোসেন, প্রসেনজিৎ।