মঞ্চে সুইটি

টিভিতে তাঁকে কম দেখা গেলেও মঞ্চে নিয়মিতই আছেন অভিনেত্রী তানভীন সুইটি। বললেন, ‘মঞ্চ আমার অনেক পছন্দের একটা মাধ্যম। এখানে কাজ করে আলাদা আনন্দ পাই।’ ২৪ অক্টোবর থিয়েটারের ৩৭তম প্রযোজনা মুক্তিতে অভিনয় করছেন তিনি। মঞ্চে অভিনয় প্রসঙ্গে বললেন, ‘টিভিতে কম কাজ করলেও মঞ্চে আমি নিয়মিত। থিয়েটারের বেশির ভাগ প্রযোজনায় আমি আছি।’ মুক্তিতে সুইটি ছাড়াও অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী প্রমুখ। সুইটি জানান, মা ও তার তিন কন্যার গল্প নিয়ে এই নাটক। মুক্তি মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে।
মঞ্চের ব্যস্ততার কারণে কি টিভি থেকে দূরে এ অভিনেত্রী? ‘আগের মতো নিয়মিত কাজ করা হচ্ছে না, এটা সত্যি। তবে এখনো আমার দুটো ধারাবাহিক প্রচারিত হচ্ছে।’ বলেন তিনি।
বর্তমানে সুইটি অভিনীত তোমার দোয়ায় ভালো আছি মা ও টেন মিলিয়ন ডলার নামের দুটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে যথাক্রমে এটিএন বাংলা ও বাংলা ভিশনে।