মঞ্চে 'আওয়ার কান্ট্রিজ গুড'

গতকাল বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়ে গেল নতুন নাটক আওয়ার কান্ট্রিজ গুড। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে ছিল এর উদ্বোধনী মঞ্চায়ন। টমাস কেনলির উপন্যাস দ্য প্লে মেকার অবলম্বনে নাটকটি লিখেছেন নাট্যকার টিমবারলেক ওয়ার্টেনবেকার। বাংলায় অনুবাদ করেছেন আবদুস সেলিম।
ঢাকা থিয়েটারের ৪৬তম এ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবীর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফখরুল বাসার, মিলি বাসার, শুভাশীষ ভৌমিক, রোজী সিদ্দিকী, মিলু চৌধুরী, সেতু ফাল্গুনী, ফারজানা চুমকি, মাহমুদুর রহমান, তাহমিদা নার্গিস, ইউসুফ খসরু, সাইদ রিংকু, বাদল, মোস্তাফা রতন, তারিকুল ইসলাম, সাজ্জাদুর সাজ, সৌদ, সম্রাট, অনিক, রজব, তারেক প্রমুখ। ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বলেন, এ মাসেই নাটকটির আরও একটি প্রদর্শনী হবে।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ, সংগীত পরিকল্পনায় সুমন ইব্রাহিম।