মঞ্চের 'ইতি পত্রমিতা' টিভিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ ডিসেম্বর ছিল বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর বছর পূর্তি। এ উপলক্ষে চ্যানেলটি বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে আসছে। বিশেষ আয়োজনের অংশ হিসেবে বিটিভি মঞ্চের নাটককে নিয়ে আসছে টিভির পর্দায়। এর মধ্যে একটি ঢাকা থিয়েটারের প্রযোজনা ইতি পত্রমিতা। এটি দেখানো হবে আজ রাত সাড়ে আটটায়।
ঢাকা থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়, বিটিভির জন্য ইতি পত্রমিতা ধারণ করা হয় ১৩ ডিসেম্বর।
নাট্যাচার্য সেলিম আল দীনের রচনা অবলম্বনে এর নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ, পাণ্ডুলিপি সম্পাদনাও করেছেন তিনি। এতে অভিনয় করছেন রফিকুল ইসলাম, সুমন ইব্রাহিম, জয়শ্রী মজুমদার, ফাহমিদা কামাল, হাসনাত মিথুন, প্রশান্ত মোদক, সালাহউদ্দীন আধার, রজব আলী, অনিক ইসলাম ও রুবাইয়াৎ আহমেদ।