মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে 'ক্লাসরুম থিয়েটার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ক্লাসরুম থিয়েটার’-এ পরিবেশিত নাটকের একটি দৃশ্য
মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ক্লাসরুম থিয়েটার’-এ পরিবেশিত নাটকের একটি দৃশ্য

পাঠ্যবইয়ের গল্প বলা ও নাটক নিয়ে ‘ক্লাসরুম থিয়েটার’। গত ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী আনন্দময় ও সৃজনশীল ক্লাসরুম প্রতিষ্ঠায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর পরিকল্পনা ও পরিচালনায় এটি অনুষ্ঠিত হলো মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে। এ ধারাবাহিকতায় আজ ৩ এপ্রিল সোমবার রাজধানী শাহজাহানপুর এলাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘ক্লাসরুম থিয়েটার’।

আজ ছিল পিপলস লিট্ল থিয়েটারের (পিএলটি) একক অভিনয়। বিজয় তেন্ডুলকারের রচনা এবং লিয়াকত আলীর নির্দেশনায় ‘ববি’ এবং ‘একটি চেয়ারের আত্মকাহিনি’। সবশেষে লোক নাট্যদলের প্রযোজনা সুকুমার রায় রচিত ও লিয়াকত আলী নির্দেশিত ‘অবাক জলপান’ নাটকটি পরিবেশিত হয়।
বিগত ২৭ বছর যাবৎ পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন শিশু-কিশোর ও যুব নাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারা দেশের প্রায় ২৫০টি শিশু-কিশোর ও যুব নাট্য সংগঠন এই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত।