মিথস্ক্রিয় থিয়েটারের আমরা সবাই রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশা ইউনিভার্সিটিতে মিথস্ক্রিয় থিয়েটারের পরিবেশনা
আশা ইউনিভার্সিটিতে মিথস্ক্রিয় থিয়েটারের পরিবেশনা

মিথস্ক্রিয় থিয়েটার কর্মশালায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রতি আশা ইউনিভার্সিটিতে ‘থিয়েটারের পথে একদিন’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা মঞ্চ নাটকের জাদুঘর তৈরি করে পরিবেশন করে হীরা চৌধুরীর নির্দেশনায় নাটক ‘আমরা সবাই রাজা’।

আশা ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ ক্লাবের শাখা হিসেবে মিথস্ক্রিয় থিয়েটার কর্মশালা এ বছর জুন মাস থেকে যাত্রা শুরু করেছে। ছয় মাসব্যাপী এই কর্মশালার উদ্যোক্তা এবং ডিজাইনার ফারজানা ফরিদ। কর্মশালার প্রথম প্রযোজনা ছিল, ‘আমরা সবাই রাজা’ নাটকটি।

আশা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডালিম চন্দ্র বর্মণ বলেন, ‘আশা ইউনিভার্সিটিতে এ ধরনের পরিবেশনা এই প্রথম। পরিবেশনাটি সবাইকে অভিভূত করেছে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের কর্মশালা এবং আয়োজনে আশা ইউনিভার্সিটি সব সময়ই উৎসাহ দিয়ে থাকে।’

প্রসঙ্গত, মিথস্ক্রিয় থিয়েটার এর জাদুঘর তৈরিতে সহযোগিতা করেছে জলের গান ও প্রাচ্যনাট।