মূল্যবোধের নাট্যোৎসবের নাটকগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার নাটক নটনন্দন-এর একটি দৃশ্য। ছবি: আবদুস সালাম
কুষ্টিয়ার নাটক নটনন্দন-এর একটি দৃশ্য। ছবি: আবদুস সালাম

শিল্পকলা একাডেমিতে আজ শুরু হয়েছে সাত দিনের ‘মূল্যবোধের নাট্যোৎসব ২০১৬’। বিকেলে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনের পর সন্ধ্যায় সেখানে মঞ্চস্থ হয় দুই জেলার দুটি নাটক।
আগামী ছয় দিন সেখানে মঞ্চস্থ হবে আরও ১৮টি নাটক। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত সন্ধ্যা ৬টা, ৭টা ও রাত ৮টা থেকে থাকবে তিনটি করে নাটক। শুক্রবার মঞ্চস্থ হবে দিনাজপুরের নাটক ‘উপলব্ধি’, চাঁদপুরের ‘প্রিয় দর্শন’ ও ঢাকার নাটক ‘মুল্লুক’। কাল শনিবার থাকবে গাইবান্ধার নাটক ‘ধন্য রাজার পুণ্য দেশে’, খুলনার ‘পোড়া মানুষের মিছিল’ ও কক্সবাজারের ‘মন বৈরী’।
রোববার সন্ধ্যায় বরিশালের নাটক ‘সুরাক’, নরসিংদীর ‘চুপকথা’ ও যশোরের ‘নতুন করে স্বপ্ন দেখি’। সোমবার বগুড়ার নাটক ‘কৃষ্ণগহ্বর’, রাজবাড়ীর ‘পুষ্প হরণ’ ও ঠাকুরগাঁওয়ের নাটক ‘বেহান বেলার আলো’। মঙ্গলবার থাকবে বরগুনার নাটক ‘সু সর প্রতিবিম্ব’, বাগেরহাটের ‘মান্যবরেষু’ ও রংপুরের ‘বিবর্ণ সভ্যতা’। বুধবার উৎসবের শেষ দিনে থাকবে মৌলভীবাজারের নাটক ‘শঙ্খচিল’, ভোলার নাটক ‘পরিচয়’ ও ফেনীর নাটক ‘জীবনের ভাগ্য’।