মে দিবসে 'রাঢ়াঙ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রাঢ়াঙ’ নাটকের দৃশ্য
‘রাঢ়াঙ’ নাটকের দৃশ্য

মহান মে দিবস উপলক্ষে বেশ কিছু আয়োজন করেছেন আরণ্যক নাট্যদল। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণি সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’—এই ভাবনাকে সামনে রেখে বিগত বছরগুলোর মতোই হাতে নেওয়া হয়েছে বেশ কিছু কর্মসূচির। দুই ধাপের এ অনুষ্ঠানে প্রথম পর্ব শুরু হবে সকাল ১০টায়। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে চলবে সংগীত, কবিতা আবৃত্তি ও পথনাটক। 

দ্বিতীয় ধাপে সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে নাটক ‘রাঢ়াঙ’। দর্শনীর বিনিময়ে নাটকটি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। ‘রাঢ়াঙ’ রচনা ও নির্দেশনা করেছেন মামুনুর রশীদ। এ ছাড়া ‘মে দিবসের কাগজ’ নামে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে দলটি।