'ম্যাড থেটারের ফার্স্ট ইয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নদ্দিউ নতিম’ নাটকের কেটি মুহুর্ত। ফাইল ছবি
‘নদ্দিউ নতিম’ নাটকের কেটি মুহুর্ত। ফাইল ছবি

২০১৫ সালের অক্টোবরে ‘নদ্দিউ নতিম’ নাটকের মাধ্যমে ম্যাড থেটারের পথচলা শুরু। এ সূত্রে প্রতিষ্ঠার প্রথম বছর উদ্‌যাপন করতে যাচ্ছে ম্যাড থেটার। বছর পেরিয়ে আরেকটি অক্টোবর অতিক্রম করছে ম্যাড থেটার। প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপনে অনুষ্ঠান সাজিয়েছে ম্যাড থেটার।
রাজধানীর সেগুনবাগিচার স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা সাতটায় ‘ম্যাড থেটারের ফার্স্ট ইয়ার’ শিরোনামে এই অনুষ্ঠান হবে। আজ ম্যাড থেটারের প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকের বিশেষ প্রদর্শনী থাকবে এ আয়োজনে। প্রদর্শনী শেষে থাকবে গত এক বছর যাদের সাহচর্য ও ভালোবাসায় ম্যাড থেটার সিক্ত হয়েছে, তাদের সঙ্গে পুনর্মিলনী।
কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। সহযোগী নির্দেশক আনিসুল হক, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসংগীত আর্য মেঘদূত। নাটকটিতে অভিনয় করছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান, আর্য মেঘদূত।
গত এক বছরে ম্যাড থেটার ঢাকার বাইরে দুটি নাট্যোৎসবে অংশগ্রণ করে—রাজশাহী থিয়েটার আয়োজিত ‘মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব’ ও মণিপুরি থিয়েটার আয়োজিত ‘বিষু উৎসব’।