যশোরে দুই বাংলার নাট্যমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হাওড়ার পরিচয় নাট্যদলের এলাদিদি নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে যশোরে দুই বাংলার তিন দিনের নাট্যমেলা শুরু হয়েছে। পুনশ্চ যশোরের আয়োজনে গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেিম মিলনায়তনে এ মেলা শুরু হয়।
আজ বৃহস্পতিবার আয়োজক সংগঠন পুনশ্চ যশোর বাবুদের ডাল কুকুরে এবং আগামীকাল শুক্রবার সমাপনী দিনে বিবর্তন যশোর রাজা প্রতাপাদিত্য নাটকটি মঞ্চস্থ করবে।
প্রথম দিনের নাটক শেষে যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর ভারতের পরিচয় নাট্যদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান প্রমুখ।