রবীন্দ্রজয়ন্তীতে 'বদনাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বদনাম’ নাটকের দৃশ্য
‘বদনাম’ নাটকের দৃশ্য

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ বুধবার সংলাপ গ্রুপ থিয়েটার আলোচনা সভা ও নাটক প্রদর্শনীর আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এ অনুষ্ঠান।

সেখানে ‘বাংলা নাটকে রবীন্দ্রনাথ’ বিষয়ে আলোচনা করবেন নাট্যজন আতাউর রহমান। এরপর দেখানো হবে সংলাপ গ্রুপ থিয়েটারের ২৩তম প্রযোজনা ‘বদনাম’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘বদনাম’ অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোল্লা হিরা। আলোক ও সেট পরিকল্পনা করেছেন জুবায়ের ইনসাফ। পোশাক পরিকল্পনায় চিঠি হাবিব ও সেলিনা আক্তার। নাটকটি সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হবে। নাটকটিতে অভিনয় করেছেন সংলাপের সদস্যরা।