রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে নতুন নাটক 'সিক্রেট অব হিস্ট্রি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুনন থিয়েটারের ৮ম প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি।
বুনন থিয়েটারের ৮ম প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি।

ঢাকার মঞ্চে আসছে আরেকটি নতুন নাটক। বুনন থিয়েটার আগামী ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত। জেলের ভেতর জাতীয় চার নেতাকে নির্মম খুন ও তৎপরবর্তী ক্যান্টনমেন্ট ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে নতুন প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি’র নতুন প্রযোজনাটি লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন।

নাটকের অভিনয় মঞ্চ থেকে একটি লাল গালিচা দর্শক সারির মধ্যভাগ পর্যন্ত রেখে একটি কাঠগড়ার সেট স্থাপন করা হয়েছে।
নাটকের অভিনয় মঞ্চ থেকে একটি লাল গালিচা দর্শক সারির মধ্যভাগ পর্যন্ত রেখে একটি কাঠগড়ার সেট স্থাপন করা হয়েছে।

বুনন থিয়েটারের ৮ম প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকটিতে অভিনয় করেছেন আনন জামান, তুষার কান্তি দে, আশরাফুল আলম, উচ্ছল হাসান, আবু ফাহিম, শাত-ইল রাস, আবিদ হাসান, অমিত চৌধুরী, তুষার সোহাগ, হাজেরা আক্তার কেয়া, আয়শা আক্তার, মারিয়া বিনতে লতিফ, নন্দদুলাল, রুদ্র বাউল, লাল হোসেন, জিহাদুল ইসলাম। আগামী মে মাসে নাটকটির দর্শক দেখতে পাবে বলে জানিয়েছেন বুনন থিয়েটারের সেক্রেটারি জেনারেল নীল মনি। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটকটির বিশেষ মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাটকটির নির্দেশক শুদ্ধমান চৈতন জানান, অভিনয় মঞ্চ থেকে একটি লাল গালিচা দর্শক সারির মধ্যভাগ পর্যন্ত রেখে একটি কাঠগড়ার সেট স্থাপন করা হয়েছে। যা দর্শক অভিনেতার দূরত্ব ঘুচিয়ে দর্শক শ্রোতাকে নাট্যস্থিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট করতে সহায়তা করবে।

আগামী মে মাসে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে
আগামী মে মাসে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে

নাট্যকার আনন জামান জানান, ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকে শুরুতেই দেখা যায়, এক মহান রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল করা খুনি রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যাকৃত চার নেতার লাশ গোরস্থানে বয়ে এনেছে রাতের অন্ধকারে কবর দেওয়ার জন্য। গোরস্থানের আদি ভৌতিক আবহে খুনি রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনি রিসালদার ও চার নেতার ছায়া শরীর। কাহিনির মাঝখানে যুক্ত হয় এক খুনি মেজর।