প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন দুটি নাটক মঞ্চে আনছে লোক নাট্যদল। একটি অসমাপ্ত আত্মজীবনী ও সমাপ্ত স্বাধীনতা, অন্যটি রাজকুমারী সুন্দরীবালা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি উপজীব্য করে নাটকটি তৈরি করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে লোকনাট্য দল নাটকটি মঞ্চে আনার লক্ষ্যে মহড়া শুরু করেছে। নাটকটির পরিকল্পনা, নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন লিয়াকত আলী। এ ছাড়া সুন্দরীবালা ওরফে রাজকুমারী এবং খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের নির্মম গণহত্যাকে উপজীব্য করে লোকনাট্য দল রাজকুমারী সুন্দরীবালা নামে আরেকটি নাটক মঞ্চে আনার জন্য মহড়া শুরু করেছে। এ নাটকটিরও নির্দেশনা দিচ্ছেন লিয়াকত আলী।