লৌহজং-এ নাট্যমেলায় 'ক্রাচের কর্নেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য
‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের নাট্যমেলায় আজ মুন্সিগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে নাটক ‘ক্রাচের কর্নেল’। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে নাটকটি মঞ্চে এনেছে বটতলা নাটকের দল।

‘ক্রাচের কর্নেল’ নাটক বিপ্লবী কর্নেল তাহেরের রাজনৈতিক জীবনের এক বয়ান। শাহাদুজ্জামান নাটকটির মঞ্চায়ন নিয়ে লেখেন, ‘বাংলাদেশের ইতিহাস নানা ক্রান্তির ভেতর দিয়ে চলেছে। আমাদের আত্মপরিচয়ের স্বার্থেই আমাদের ইতিহাসের, রাজনীতির আলোয় ছায়ায় থাকা প্রকাশ্য, প্রচ্ছন্ন নানা চরিত্র, ঘটনাকে আমাদের খুঁড়ে দেখা প্রয়োজন নানা বিতর্ককে বিবেচনায় রেখেই। ক্রাচের কর্নেল তেমন একটা প্রয়াস। এ শুধু এক কর্নেলের গল্প নয়, এ গল্প জাদুর হাওয়া লাগা আরও অনেক মানুষের, নাগরদোলায় চেপে বসা এক জনপদের, ঘোর লাগা এক সময়ের।’
নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা। নির্দেশনা দিয়েছেন আলী হায়দার। অভিনয় করেছেন বটতলার অভিনয়শিল্পীরা। এ মাসের শেষের দিকে মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির আরও প্রদর্শনী হবে।