শব্দাবলীর কাজ সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের শব্দাবলী স্টুডিও থিয়েটারের প্রদর্শনী সাময়িক বন্ধ থাকবে। নাট্যসংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের শব্দাবলী স্টুডিও থিয়েটার হলের সংস্কার ও উন্নয়নমূলক কাজ চলছে। উন্নয়নকাজের জন্য থিয়েটারের নিয়মিত নাটক প্রদর্শনী আগামী দুই মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলের সদস্যরা। সংস্কার ও উন্নয়নকাজ শেষ হলে স্টুডিও থিয়েটারে পুনরায় নাটকের নিয়মিত প্রদর্শনী চলবে।