শিল্পকলায় আজ দুই দেশের দুই নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের দুই নাটক দেখার সুযোগ মিলছে আজ মঙ্গলবার সন্ধ্যায়। গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে আজ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের পশ্চিম বাংলার বিখ্যাত নাট্যদল ঋত্ত্বিক-এর নাটক আদিরাজা এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশের নাট্যদল আরণ্যকের নতুন নাটক ভঙ্গবঙ্গ।

সন্ধ্যা ৭টায় নাটক দুটির মঞ্চায়ন শুরু হবে। দুটি নাটকের প্রবেশ টিকিট প্রদর্শনীর আগে মিলনায়তনে বাইরে মিলবে।
এ ছাড়া, দর্শকদের জন্য অনলাইনে টিকিট কেনারও সুযোগ থাকছে।
নাটক প্রদর্শনীর আগে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাইরে রয়েছে পথ নাটক, গান, কবিতা ও নৃত্যানুষ্ঠান। মূল মিলনায়তনের বাইরের এই পথ নাটক, গান ও নাচের অনুষ্ঠান সবার জন্য বিনা টাকাতেই দেখার সুযোগ থাকছে।