শিল্পকলায় আজ দেখতে পারেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জমে উঠবে রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমী। সেখানে চলছে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের সামনে খোলা চত্বরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে থাকবে পথ নাটক, কবিতা আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৭টায় দুটি মিলনায়তনে দেখা যাবে দুটি ভিন্ন রকমের নাটক। নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘দর্পণে শরৎ শশী’। এই নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা, অভিনেতা শোয়েব ইসলাম ও ইসরাত নিশাতকে। ১৯৯২ সালে মঞ্চে আসা নাটকটি নির্দেশনা দিয়েছেন আলী যাকের।

পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে লোকনাট্যদলের ‘কঞ্জুস’ নাটকটি। মলিয়ের এর ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটকটির অনুবাদ করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। এটি সম্পূর্ণ হাস্যকৌতুকনির্ভর নাটক।