শিল্পকলায় আজ 'শেষরক্ষা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক শেষরক্ষা। নাটকের দল নাট্যজন প্রযোজিত হাসির নাটকটির এদিন ২৯তম মঞ্চায়ন হবে।
১৮৯২ সালে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ‘সংগীত সমাজ’-এ অভিনয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন গোড়ায় গলদ নাটকটি। এরপর এর সংক্ষিপ্ত ও পরিমার্জিত রূপে প্রকাশ হয় শেষরক্ষা নামে। মহসিনা আক্তারের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন তবিবুল ইসলাম, কোহিনুর, আইনুন পুতুল, মীরা, শামিম, সোহান, বিজন, অভি প্রমুখ। মঞ্চ পরিকল্পনা ও সহনির্দেশনা দিয়েছেন শাহীন শিবলী।
নাট্যজনের দল প্রধান তবিবুল ইসলাম বলেন, ২০১৩ সালের প্রথম দিকে নাটকটি মঞ্চে আসে। ইতিমধ্যে নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।