শিল্পকলায় এক টিকিটে দুই নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বন্দুকযুদ্ধ’ নাটকের একটি দৃশ্য।
‘বন্দুকযুদ্ধ’ নাটকের একটি দৃশ্য।

একটি টিকিট কেটে দুটি নাটক উপভোগ করার সুযোগ হলো আজ শুক্রবার। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চনাটকের দল নাট্যকেন্দ্র পরিবেশন করে এ দুটি নাটক। একটি ‘বন্দুকযুদ্ধ’, অপরটি ‘গাধার হাট’। দুটিরই নির্দেশনা দিচ্ছেন তারিক আনাম খান। নাট্যকেন্দ্রের ১৩ ও ১৪তম প্রযোজনা এ দুই নাটক।

এর মধ্যে প্রথম নাটকের প্রদর্শনী শুরু হয় সন্ধ্যা পৌনে ছয়টায়। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় দ্বিতীয় নাটকের প্রদর্শনী।
‘বন্দুকযুদ্ধ’ লেখা হয়েছে মিসরীয় নাট্যকার আলফ্রেড ফারাগের ‘দ্য ট্র্যাপ’ অবলম্বনে। অন্ধকার সময় ও বিশ্বাসঘাতকতাই উঠে এসেছে এতে। অভিনয় করেন আরিক আনাম খান, ইমন, নির্যাস প্রমুখ।
‘গাধার হাট’ও আরেক মিসরীয় লেখকের। তৌফিক আল হাকিমের ‘ডঙ্কি মার্কেট’ অবলম্বনে লেখা এ নাটকে অভিনয় করেন সাইফ আহমেদ, সংগীতা চৌধুরী, নোমান আহমেদ ও খান আতিক।
বিকেল চারটা থেকে নাটকের টিকিট বিক্রি শুরু হয়েছিল।

‘গাধার হাট’ নাটকের একটি মুহূর্ত
‘গাধার হাট’ নাটকের একটি মুহূর্ত