শিল্পকলায় চর্যা ও গৌড়ীয় নৃত্যর অনবদ্য পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির মঙ্গলবার অনুষ্ঠিত চর্যানৃত্যের একটি দৃশ্য । ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে
শিল্পকলা একাডেমির মঙ্গলবার অনুষ্ঠিত চর্যানৃত্যের একটি দৃশ্য । ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এর পরিবেশনা ও গীত বৈশিষ্ট্যের মধ্যে বাঙালির ছাপ বিদ্যমান। কাজে চর্যা মার্গসংগীত নয়, বরং দেশি গান। দেশি গানের বৈশিষ্ট্য হলো, তা ক্রিয়াত্মক-প্রধান। এই গান সর্বসাধারণের জন্য গীত।
শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার চর্যা নৃত্য ও শাস্ত্রীয় গৌড়ীয় নৃত্যর অনুষ্ঠানে এ মন্তব্য করে বক্তারা। এদিন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পরিবেশিত হয় কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের নৃত্যশৈলী। নাচের মুদ্রার সঙ্গে অভিব্যক্তির সম্মিলনে নৃত্যসন্ধ্যাটি হয়ে ওঠে অনবদ্য।
চর্যাপদ প্রকাশের শত বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নেপালের প্রখ্যাত নৃত্যগুরু চন্দ্রমান মুনিকরের

কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীরা অংশ নেন এ আয়োজনে
কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীরা অংশ নেন এ আয়োজনে

পরিচালনায় মাসব্যাপী চর্যানৃত্য ও শাস্ত্রীয় গৌড়ীয় নৃত্য কর্মশালার সমাপনী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয় এই পরিবেশনা। চর্যানৃত্যে প্রশিক্ষণ দিয়েছেন নেপালের নৃত্যগুরু চন্দ্রমান মুনিকর এবং গৌড়ী নৃত্যের প্রশিক্ষণ দিয়েছেন ভারতের গৌড়ীয় নৃত্য গবেষক অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিত ঘোষ। স্বাগত বক্তব্য দেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন।