শিল্পকলায় ব্যতিক্রমী রোমিও জুলিয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ ‘এ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ ‘এ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

রোমিও অ্যান্ড জুলিয়েট বিখ্যাত নাট্যকার শেক্‌সপিয়ারের কালজয়ী নাটক। এই নাটকটি দীর্ঘদিন যাবৎ মঞ্চে উপস্থাপন করে আসছে ইংল্যান্ডের গ্লোব থিয়েটার। ঢাকা থিয়েটারের প্রযোজনায় এবং ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে শারীরিক প্রতিবন্ধীদের অভিনয়ে এবার ভিন্নরূপে মঞ্চায়ন হয়েছে এই নাটকটি।

পরিবর্তিত ‘এ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাম নিয়ে আজ সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।
অমর প্রেমের বিয়োগান্ত কাহিনি রোমিও ও জুলিয়েটের গল্প নিয়ে বিন্যস্ত হওয়া এই নাটকটির কাহিনিতে শেষ পর্যন্ত প্রেমিকযুগলের করুণ মৃত্যুর বিষয়টি উঠে আসে। নাটকটির নির্দেশনায় ছিলেন গ্রে আই থিয়েটারের শিল্প নির্দেশক জেনি সিইলী।
দুজন রোমিও এবং দুজন জুলিয়েট অভিনয় করেন এই নাটকটিতে। এদের সবাই শারীরিক প্রতিবন্ধী। এদের একজন আবার বাকপ্রতিবন্ধীও। একজন সংলাপ বলছিলেন, অপরজন ইশারা ভাষায় জানাচ্ছিলেন ভালোবাসার কথা। অভিনয়ের ফাঁকে শারীরিক প্রতিবন্ধী বগুড়ার একটি সংগীত দল গ্রাম বাংলার গান পরিবেশন করেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাব্বি মিয়া ও তাইফুর রহমান রোমান (ইশারা ভাষা) এবং জুলিয়েট চরিত্রে শাকিলা জাফর ও জান্নাতুল ফেরদৌস স্মৃতি (ইশারা ভাষা), সাদ্দাম হোসেন, আফসারউদ্দিন রিয়াদ (ইশারা ভাষা), শরিফুল ইসলাম, রহমান সজল (ইশারা ভাষা), মুর্শিদ মিয়া, মনির হোসেন সিকদার, পারভীন আক্তার, শরিফ হাসান চৌধুরী, মহুয়া আক্তার মুক্তা, নূর ইসলাম রিপন (ইশারা ভাষা)। সংগীত দলে ছিলেন সাহেব আলী, নার্গিস পারভীন, বাউল আবদুল কাফি প্রমুখ।