শিল্পকলায় রবিঠাকুরের জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপন করা হবে মহা উৎসবে। এ উপলক্ষে আজ ও আগামীকাল শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে থাকবে নাচ, গান, আবৃত্তি এবং নৃত্যনাট্য।
এতে গাইবেন অনিমা রায়, নার্গিস চৌধুরী, সাইদা হোসেন, শামা রহমান, সাজেদ আকবর, ফাহিম হোসেন চৌধুরী, সালমা আকবর, অনিরুদ্ধ সেনগুপ্ত, সেমন্তী মঞ্জরী, বুলবুল ইসলাম, ইলোরা আহমেদ, শুক্লা সরকার, তপন ভট্টাচার্য। দলীয় সংগীত গাইবে বাংলার মুখ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মহানগর শাখা ও গীতাঞ্জলি। আবৃত্তি থাকবে হাসান ইমাম, কৃষ্টি হেফাজ, ডালিয়া আহমেদ ও নায়লা তারান্নুমের। তামান্না রহমানের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যম, দীপা খন্দকারের পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন, বেলায়েত হোসেনের পরিচালনায় জাগো আর্ট সেন্টার, বেনজির সালামের পরিচালনায় নৃত্যছন্দ। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা পরিবেশন করবে নৃত্যালোক। এতে অভিনয় করবেন সাদিয়া ইসলাম মৌ।