শুরু হচ্ছে ঢাকা থিয়েটার ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ শুরু হচ্ছে ‘দ্বিতীয় ঢাকা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্ট’। উত্সব চলবে ২১ মার্চ পর্যন্ত। এবারের উত্সবের আয়োজন করছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। নাট্যোত্সবে চারটি বিদেশি দলসহ স্থানীয় ২৩টি দল অংশ নেবে। 

উৎ​সবে ‘সহিংসতার বিরুদ্ধে নাটক’ এবং ‘নাটক: শিল্পের প্রত্যুত্থান’ শিরোনামে নাট্য বিষয়ে দুটি সংলাপের আয়োজন থাকবে।